সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৫-১১-১৬ ০৬:৫৩:২৫


উন্নতমানের শীতবস্ত্র পেলেন বিশ্বনাথের শতাধিক হতদরিদ্র মানুষ

শীতবস্ত্র বিতরণ করছেন অতিথিরা

সিলেটর বিশ্বনাথে শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক সংসদ সদস্য পদপ্রার্থী (রিকশা প্রতীক) এবং দলের কেন্দ্রীয় নেতা, বিশ্বনাথের রাজনগর গ্রামের বাসিন্দা, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ড. মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোববার (১৬ নভেম্বর) বাদ-আছর বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের (সত্তিশ) রমজানপুর গ্রামের মুরব্বী মনচব আলীর বাড়িতে আনুষ্টানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সভায় বক্তারা, অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুরব্বী মনচব আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিবের পরিচালনায় শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, পুরাতন হাবড়া-বাজার জামে-মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুর রহমান হুজাইফী।

আলোচনা সভা শেষে বিশেষ মুনাজাত করা হয়। এসময় ধোপাখলা গ্রামের শিক্ষানুরাগী মো. আব্দুল তাহিদ, সত্তিশ গ্রামের মুরব্বি মো. রইছ আলী ও মো. এখলাছ উদ্দিনসহ এলাকার আরও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/১৬ নভেম্বর ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code