বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৬-০৮-০৫ ০৯:৩৮:২২


বিশ্বনাথে বক্তারা: ‘কারো এজেন্ডা বাস্তবায়নের নাম সাংবাদিকতা নয়’

সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন আহমেদ পারভেজ

সিলেটের বিশ্বনাথ উপজেলার জগৎপুরের বাসিন্দা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, ফ্রান্সপ্রবাসী ও তরুণ সমাজসেবক আহমেদ পারভেজকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে মাদানিয়া মাদ্রাসা মার্কেটস্থ বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। 

সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা সমাজের কল্যাণ বয়ে আনে। সাংবাদিকতা একটি মহৎ পেশা। কারো এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে লেখালেখি সাংবাদিকতা নয়। তাই বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে উপজেলার সমস্যা, সম্ভাবনা ও অবহেলিত মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করে যেতে হবে।

প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ-সম্পাদক সালেহ আহমদ সাকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, ফ্রান্স প্রবাসী ও তরুণ সমাজসেবক আহমেদ পারভেজ।

বক্তব্যে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও প্রেসক্লাবের অগ্রযাত্রা এবং সহকর্মীদের কল্যাণে তিনি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।

এর আগে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং সদস্য আফজল মিয়া।


ডেসিস/জেকে/০৫ আগস্ট ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code