বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চার মাধ্যমিক বিদ্যালয়ে ‘এটেনডেন্ট এওয়ার্ড’ বিতরণ
পৃথক দিনে ও পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, লালটেকের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়, বেতসান্দির ইয়াছিন উল্লাহ বেতসান্দি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং টেংরা এলাকার আল-মুছিম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে জ্যামিতি বক্স, খাতা-কলম, পেন্সিল, কলমদানি ও পেন্সিল বক্স ইত্যাদি।
শিক্ষাসামগ্রী বিতরণ উপলক্ষে বিদ্যালয়গুলোর পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম, খ্যাতিমান চক্ষু চিকিৎসক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এবং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
বক্তারা ট্রাস্টের ট্রাস্টিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। এই প্রচেষ্টা বিশ্বনাথের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ডেসিস/জেকে/১৭ জুলাই ২০২৬ইং

IT Factory Bangladesh