মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

যুক্তরাজ্য



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৭-২৩ ০৮:৫১:৩৭


যুক্তরাজ্যে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

সাভাপতি মোহাব্বত শেখ, সম্পাদক নুরু

নতুন কমিটির নেতৃবৃন্দ

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখকে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরুকে আবারও সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হাজী জাহির আলীকে আবারও কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়।

তবে, ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও নতুন আরও দুজন সদস্য বাড়ানো হয়। এতে নতুন কমিটির সংখ্যা দাঁড়ায় ১৭ সদস্যে।

গত ২২ জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভ্যানুতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়।

ট্রাস্টের নতুন কমিটির দায়ত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি হাজি মনির খান, সহকারী সাধারণ সম্পাদক কদর উদ্দিন, সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যনির্বাহী সদস্য শামসুদ্দিন শামস, হাজী খলিল উদ্দিন, মাহবুব আলী চুনু, দৌলত হোসেন, হানিফ আহমদ খান, ফারুক আলী ও আবুল হোসেন মামুন।

ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরুর পরিচালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।

সম্মেলনে উপস্থিত হয়ে কোশল বিনিময় করেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি গুলজার খান, ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ তাহির উল্লাহ, ট্রেজারার আখলাকুর রহমান, সাবেক ট্রেজারারর আজম খান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক এমরান খান, সিনিয়র ট্রাস্টি হাজী আব্দুর রউফ, সাহিদুর রহমান, হাজী ওয়ারিছ উদ্দিন, হাজী নেছার আহমদ, আব্দুন নূর, আব্দুল কাহার আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার‌্যান আমির আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি, সাংবাদিক ও কলামিস্ট রহমত আলী, বিশ^নাথ প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আফসর মিয়া ছোট, আব্দুল কুদ্দুস, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জু, দশঘর ইউনিয়ন প্রগতি সোসাইটির সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক ও প্রাক্তন প্রভাষক এম তানবীর আহমদ, অলংকারি ইউনিয়ন ট্রাস্টের সাধারণ সম্পাদক মুমিনুর রহমান মুরাদ, ট্রেজারার এম এ সালাম, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলাম, ইসি মেম্বার খালেদ খান, ট্রাস্টি কুতুব উদ্দিন খান, নুরুল ইসলাম, বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাবেক সভাপতি আব্দুল বাসিত রফি।

এসময় বক্তব্য রাখেন, ট্রাস্টের সহ-সভাপতি মনির খান, সহ-সাধারণ সম্পাদক কদর উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য হাজী মাহবুব আলী চুনু, হাজী খলিল উদ্দিন, মো. ফারুক আলী, দৌলত হোসাইন, হানিফ আহমদ খান ও আবুল হোসেন মামুন। ট্রাস্টিদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রব, সিরাজুল ইসলাম হাজারী, সরকুম আলী, ইউসুফ আলী, মসলন্দর আলী, বেলাল আহমদ, হাবিবুর রহমান জানু, কাউছার আহমদ, হাজী মজম্মিল আলী, আব্দুল আউয়াল চৌধুরী, নেছার মিয়া, কামরুজ্জামান কামরুল, আব্দুল মুমিন বাবুল, স্বপন শিকদার, শাহ শহিদ নূর ইসলাম, সালিক মিয়া, মঈন উদ্দিন আনছার, তানবীর আহমদ, আব্দুল মন্নান, জামাল উদ্দিন, শাহ সিরাজুল ইসলাম, আবদুল্লাহ আল নুমান, রজব আলী রাজু, জুনেদ আহমদ পিয়ার, আবু তাহের, সুজন মিয়া, মুন্তাকিমুজ্জামান আাজিম, দিদার শাহ মখলিছ, আলী হাসান, আমিন আহমেদ, নতুন ট্রাস্টি ইলিয়াস আহমদ আয়না, মহি উদ্দিন সুন্দর, হাজী আসকির আলী, শাহিন আলী, আফজাল হোসেন ও মুক্তার খান।

সম্মেলনের প্রথম অধিবেশনে ট্রাস্টিদের ছবি সম্বলিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এসময় সভাপতির শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ মোহাব্বত শেখ, রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু, এবং সংগঠনের আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার হাজী জাহির আলী ও এসিস্টেন্ট ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ।


ডেসিস/জেকে/২৩জুলাই ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code