বিশ্বনাথে এসএসসি ও দাখিল উত্তীর্ণ ৫০জন শিক্ষার্থী সংবর্ধিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা, শেখেরগাঁও, টেক-কামালপুর ও কামালপুর গ্রামের এসএসসি ও দাখিল উত্তীর্ণ ৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
‘রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্স’র অর্থায়নে এবং শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের আয়োজনে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মো. মানিক মিয়া।
বক্তব্যে তিনি বলেন, "দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রম ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে লেখাপড়ায় মনোযোগ দিলে ভবিষ্যৎ জীবনে সাফল্য আসবেই।"
শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী ও ‘রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্স’র সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন ইমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু লাল চক্রবর্তি, শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের উপদেষ্টা সৈয়দ জুয়েল আহমদ, শিক্ষানুরাগী শামসু মিয়া লালা, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আবুল কালাম, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যা মো. শাহিন আহমদ রাজু ও শাহজালাল (রঃ) ইসলামি পাঠাগারের সাবেক সভাপতি জাকের হাসান।
সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, সম্মাননা স্মারক ও গাছের চারা বিতরণ করা হয়। পরে পাঠাগারের পক্ষ থেকে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়। এসময় পাঠাগারের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/৩১ আগস্ট ২০২৬ইং

IT Factory Bangladesh