মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৫-১১-০৭ ১১:৪৯:০৩


বিশ্বনাথের হতদরিদ্র ২৮ নারী পেলেন সেলাই মেশিন

দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ব্যতিক্রমী উদ্যোগ

সেলাই মেশিন তুলে দিচ্ছেন ইেএনও সুনন্দা রায়

আত্মকর্মসংস্থন সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে সিলেটের বিশ্বনাথ থ উপজেলার দশঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮জন হতদরিদ্র নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল’ হতে প্রায় ৩লাখ টাকা ব্যয়ে হতদরিদ্র ওই নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে দশঘর ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সেলাই মেশিন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুনন্দা রায়।

বক্তব্যে তিনি বলেন, এটি একটি সরকারি উদ্যোগ। দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা যে উদ্যোগ নিয়েছেন সেটি অত্যান্ত প্রশংসনীয়।

কারণ এই উদ্যোগটি, হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং ওই ইউনিয়নের দারিদ্রবিমোচনেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানরা অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মুহিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য শাহ্ ফারুক আহমদ।

অনুষ্ঠানে ইউপি সদস্য তাজুল ইসলাম, আব্দুল গফুর, জুবেল মিয়া, নারী ইউপি সদস্য ফুলমালা বেগম, সাজনা বেগম, সাবিনা বেগম, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুবির চন্দ্র, হিসাব সহকারী হাবিবুর রহমান ও উদ্যোক্তা সুমা বেগম উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/০৭ নভেম্বর ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code