বিশ্বনাথে অগ্নিকান্ডে রহমান মেডিসিন সেন্টার পুড়ে ছাই
বিশ্বনাথে অগ্নিকান্ডে ‘রহমান মেডিসিন’ নামে একটি ওষুধের দোকান পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোররাতে বিশ্বনাথ নতুন বাজারস্থ মনির ম্যানশনের নিচতলায় অবস্থিত রহমান মেডিসিন সেন্টারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে দোকান মালিক মঈনুর রহমান জানিয়েছেন।তিনি জানান, অগ্নিকান্ডে তার দোকানের বেশ কিছু ওষুধ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৮লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
দোকান মালকি মঈনুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় রোববার (১৩জুলাই) রাত ১১টারদিকে তার ব্যবসা প্রতিষ্ঠান ‘রহমান মেডিসিন’ নামের ওই দোকানঘর তালাবদ্ধ করে রেখে যান। এরপর রোববার দিবাগত সোমবার ভোর রাতে বাজারের চৌকিদার মুঠোফোনে তাকে অগ্নিকান্ডের খবর দেন।
খবর পেয়ে তিনি সোমবার (১৪ জুলাই) ভোররাত ৩টা ৪৫মিনিটে তার ওষুধের দোকান খুলে দেখেন বেশ কিছু ওষুধসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েগেছে। তার দাবি এতে প্রায় ৮লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েগেছে।
ডেসিস/জেকে/১৪জুলাই ২০২৫ইং

IT Factory Bangladesh