মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৫-১২-১৬ ০৯:৪৪:৩১


বিশ্বনাথের বরুণী মাদ্রাসার নতুন ভবনের পাশে এবার ‘গার্লস টাইটেল মাদ্রাসা’র ভিত্তিপ্রস্থর স্থাপন

মাদ্রাসার ফটো

প্রবাসীসহ সকলের সহযোগীতায় এগিয়ে চলেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘জামিয়া ইসলামিয়া দারুল উলূম বরুণী মাদ্রাসা’। প্রবাসী দাতাদের আর্থিক সহযোগীতায় এবার নারীদের ধর্মীয় উচ্চ-শিক্ষা প্রদানের লক্ষ্যে মাদ্রাসার ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের পাশেই প্রতিষ্ঠিত হচ্ছে ‘গার্লস টাইটেল মাদ্রাসা’ নামে নতুন একটি মহিলা মাদ্রাসা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দেশের বরণ্য উলামায়ে কেরামদের উপস্থিতিতে ওই মাদ্রাসার ভিত্তিপ্রস্থরও স্থাপন করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিলও সম্পন্ন করা হয়েছে। নির্মানাধীন ওই নতুন মহিলা মাদ্রাসা ভবনের নামকরণ করা হয়েছে দেশ ও বিদেশে বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বরুণী গ্রামের মরহুম মাওলানা তহুর উদ্দিনের নামে।

প্রায় ২’হাজার ৭০০ স্কয়ার ফিটের নির্মানাধীন ওই মাদ্রাসা ভবনের ব্যয় ধরা হয়েছে প্রায় ২কোটি টাকা। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলে দশঘর অঞ্চলের নারীরা উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের পাশাপাশি আধুনিক শিক্ষা গ্রহণেরও সুযোগ পাবে। আর মরহুম মাওলানা তহুর উদ্দিনের নামে নতুন এই মাদ্রাসার নামকরণ করায় কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে নতুন মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে মাদ্রাসার পার্শ্ববর্তি মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা শায়েখ নাজির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের দরগাহমাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা মাশুক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রিটেনের বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি মওসুফ আহমদ ও মুফতি জুনাইদ আহমদ। এসময় দরগাহ মসজিদের ইমাম হাফিজ আসজাদ আহমদ, লন্ডনের মাজাহিরুল উলূল মাদ্রাসার চেয়ারম্যান হুরুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী হাজী আলা উদ্দিন, হাজী আইয়ুব আলী, হাজী সানাহর আলী, ডা. মনির উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াদুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মাদ্রাসার ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপত্বি করেন মাদ্রাসার নায়েবে মুহতামীম হযরত মাওলানা আরজুমন্দ আলী। এতে দেশের বরণ্যে উলামায়ে কেরামগনের মধ্যে আমন্ত্রিত অতিথির বয়ান পেশ করেন। বাহাদুর পুরের হযরত মাওলানা আব্দুল্লাহ মুহামাদ হাসান পীর, ঢাকা খিলগাঁয়ের হযরত মাওলানা মুফতি আতাউর রহমান, কানাইঘাট মাদ্রাসার মুহাদ্দীস হযরত মাওলানা মুফতি হুরুনুর রশীদ, হযরত মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী,

ঢাকার হযরত মাওলানা মুফতি রেজাইল করিম আবরার, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী, করেল গেইট ইউকের ইমাম ও খতিব হযরত মাওলানা হেলাল উদ্দিন, সিলেটের হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশীদ আমিনী, ভরাতের হযরত মাওলানা মুফতিজাবির হুসাইন, শ্রীমঙ্গেলের হযরত মাওলানা আব্দুশ শাকু ও পাটলীর হযরত মাওলানা শামসুল ইসলাম।


ডেসিস/জেকে/১৬ ডিসেম্বর ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code