পূজা উপলক্ষে বিশ্বনাথের মন্ডপগুলোতে মুমিন খান মুন্নার উপহার প্রদান
সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পৌরসভার মোট ৭টি ম-পে আর্থিক উপহার দিয়েছেন পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্টের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক মুমিন খান মুন্না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পৌর শহরের পুরান বাজারস্থ শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে মুমিন খান মুন্নার পক্ষ থেকে সবকটি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে এই আর্থিক উপহার প্রদান করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কন্তি দে’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুণ বিভু’র সঞ্চালনায় অর্থ-বিতরনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাবেক সহ-সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, শ্রী শ্রী শনি মন্দির দূর্গাপূজা কমিটির সভাপতি বিজয় কান্তি দে ও সদর পূজা মন্ডপের সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু।
এসময় যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হযে বক্তব্য দেন পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মুমিন খান মুন্না। বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে। করাণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর আমরা সবাই বাংলাদেশি। তাই সকল ধর্মাবলম্বীদের নিয়ে মিলেমিশে দেশ ও জাতি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
অর্থ-বিতরনী অনুষ্ঠনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সবকটি মন্ডপের সভাপতি সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২৭ আগষ্ট ২০২৫ইং

IT Factory Bangladesh