বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩য় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ আয়োজন উপলক্ষে ‘বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌরশহরের একটি অভিযাত পার্টি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র সমন্বয় কমিটির সদস্য দিলোয়ার হোসেন ও ওয়াসিম উদ্দিনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র ট্রেজারার ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবু মনসুর।
সিলেট জেলা ধারভাষ্যকার এসোসিশেনের সহসভাপতি আহাদ মিয়া এবং সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফার পরিচালানয় অনুষ্ঠিত সভায় আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান,
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ ফুটবল দলের প্রশিক্ষক (কোচ) রুহুল আমিন রাহুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, রেফারি আনোয়ার মিয়া, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমির সমন্বয় কমিটির সদস্য তারেক আহমদ খজির, ইউপি সদস্য হেলাল আহমদ ও মিছবাহ খান।
এর আগে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র সমন্বয় কমিটির সদস্য ওয়াসিম উদ্দিন।
এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ৮ইউনিয়নের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/৩০ অক্টোবর ২০২৫ইং

IT Factory Bangladesh