শিল্পপতি তোফায়েল আবারও ‘বিবিসিসিআই’র সেক্রেটারি নির্বাচিত
বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘বিবিসিসিআই’ এর লন্ডন অঞ্চলের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাহবাজপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্যের ‘সোনারগাঁও রেস্টুরেন্ট’র ডিরেক্টও, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি তোফাজ্জুল আলম।
সম্প্রতি সংগঠনের নির্বাচনে তিনি ওই পদে টানা ২য়বারের মতো লন্ডন অঞ্চলের সেক্রেটারি নির্বাচিত হন। তার এই গৌরবময় অর্জনে দশঘর ইউনিয়নবাসীসহ পুরো উপজেলাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃস্টি হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রিকলেইল বাংলা টাউন বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান গুলজার খানসহ দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এরইমধ্যে সোশাল মিডিয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় তারা উল্লেখ করছেন যে, তোফায়েল আলম একজন দক্ষ ব্যবসায়ী নেতা। তার নেতৃত্বে ‘বিবিসিসিআই’ লন্ডন অঞ্চলের কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদাও হবে।
ডেসিস/জেকে/০৬ আগস্ট ২০২৬ইং

IT Factory Bangladesh