বিশ্বনাথের চরচন্ডীতে প্রথম হেলাল কাপ ফুটবল টুর্নামেন্টে জেএস জুবেল চ্যাম্পিয়ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী নয়াবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হেলাল মিয়ার অর্থায়নে চরচন্ডী গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘১ম দিবারাত্রি হেলাল কাপ ফুটলাস ফুটবল টুর্ণামেন্ট-২০২৬’।
চরচন্ডী নয়াবাড়ির হেলাল স্পুটিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৪৬টি ফুটবল দল অংশগ্রহণ করে।
সোমবার (১৯জানুয়ারি) সকাল ৮টায় চরচন্ডী নয়াবাড়ির পার্শ্ববর্তি মাঠে দুইদিন-দুইরাতব্যাপী অনুষ্ঠি এই ফুটলাস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দশঘর-নোয়াগাঁওয়ের জেএস জুবেল ফুটবল একাদশ ও বিলপারের সুয়েব ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে।
এতে সুয়েব ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে দশঘর-নোয়াগাঁওয়ের জেএস জুবেল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে নগদ ৪০হাজার টাকা প্রাইজমানি, রানার্সআপ হিসেবে সুয়েব ফুটবল একাদশকে ২০হাজার টাকা প্রাইজমানি এবং ৩য় স্থান অধিকারী আল-আমিন ইমরান ফুটবল একাদশকে ১০হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়।
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হেলাল মিয়ার সভাপতিত্বে ও দৌলতপুর যুব-সমাজের সদস্য-সচিব আবুতাহের সাগরের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন।
এর-আগে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান এবং বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার।
খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সেবুল আহমদ, সমাজসেবক বাবুল মিয়া, ইসলাম উদ্দিন ইমন ও সাইদুল ইসলাম।
এসময় চরচন্ডী নয়াবাড়ির হেলাল স্পোর্টিংক্লাবের সদস্য আবু বক্কর, শের আলী, ইমরান, আল-আমিন, ইয়ামিন, মুহিব, সাগর, রুমান, শিহাব উদ্দিন, সিরাজুল হকসহ এলাকার ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২১ জানুয়ারি ২০২৬ইং

IT Factory Bangladesh