মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

যুক্তরাজ্য



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৫-১১-১২ ১১:৫১:১৯


লন্ডনে বিশ্বনাথের ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রস্ট’র কার্য কার্যকরী পরিষদের সভা অনুষ্টিত

ট্রাস্টের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ

লন্ডনে সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওযেলফেয়ার ট্রস্ট ইউকে’র কার্যকরী কমিটির (ইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) লন্ডনের ব্রিকলেনস্থ জয়পুর রেস্টেুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিতে অনুষ্ঠিত সভায় ২০২৬ সালে ট্রাস্টের পক্ষ থেকে বাংলাদেশে চক্ষু শিবির ও বৃত্তি পরীক্ষাসহ আরও গুরুত্বপূর্ণ সিদ্দান্ত গ্রহণ করা হয়।

সিদ্দন্ত মতে ২০২৬ সালের শনিবার (৩১ জানুয়ারি) চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগঠনটির বাৎসরিক বৃত্তি বিতরণ করা হবে। একইসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পৃথক আরও দুটি চক্ষু শিবির আয়োজনের সিদ্দান্ত নেওয়া হয়। এর একটি সিংগেরকাছ আলিম মাদ্রাসা অথবা হাইস্কুল এন্ড কলেজে এবং অপরিটি দৌলতপুর মাদ্রাসা অথবা স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হবে।

সভায় চক্ষু শিবিরের জন্য সভাপতিসহ ৯জন মোট ৭লাখ ৫০ হাজার টাকা ফান্ড প্রদান করেন এবং এবছর ৯জনকে নতুন ট্রাস্টি হিসেবেও অনুমোদন দেয়া হয়। চক্ষু শিবিরের জন্য যারা ফান্ড প্রদান করেছেন তারা হলেন, মোহাব্বত শেখে ১লাখ ৫০ হাজার টাকা, খলিল উদ্দিন ১লাখ টাকা, হাসিন উজজামান নুরু ১লাখ টাকা, মাহবুব আলী চুন্নু ১লাখ টাকা, শামসুদ্দিন তালুকদার ১লাখ টাকা, এবং ৫০ হাজার টাকা করে আব্দুস শহীদ, জিয়াউল হক জিয়া, আবুল হোসাইন মামুন ও শাহ শাহিদুন নূর ইসলাম।

নতুন ট্রাস্টিরা হলেন, ওল্ডহ্যামে বসবাসকারী কাওছার আহমদ, দবির হোসাইন, শামীম শাহজাহান ও খছরু মিয়া, লন্ডনে বসবাসকারী আছকির আলী, আব্দুল গফুর নূর উদ্দিন, আব্দুল হক, আব্দুল কুদ্দুস সুমন এবং বার্মিংহামে বসবাসকারী ইলিয়াস আহমদ আয়না।

ট্রাস্টের সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুুরুর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।

এরপর সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি হাজী খলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, ইসি মেম্বার মাহবুব আলী চুন্নু, ইসি মেম্বার শাহ শাহিদুন নূর ইসলাম এবং ইসি মেম্বার দৌলত হোসাইন। সভায় ট্রাস্টি জামাল উদ্দিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভা শেষে সংগঠনের ট্রেজারার জাহির আলীর রোগমুক্তি কামনা এবং সিনিয়র ট্রাস্টি হাজী নেছার আহমদের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ করা প্রকাশসহ তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।


ডেসিস/জেকে/১২ নভেম্বর ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code