বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ২৬ নভেম্বর) সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ২ডিসেম্বর সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
বিশ্বনাথ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। এসময় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে তিনি উদ্বোধন করেন।
এরপর প্রাণিসম্পদ হাসপাতাল কম্পাউন্ড থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়। র্যালী শেষে হাসপাতাল কম্পাউন্ডে প্রাণি প্রদর্শনীর ষ্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি ইউএনও সুনন্দা রায়সহ অতিথিরা।
পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।
প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. আবুল বাশার জুয়েলের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি-কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু-সাঈদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী মো. আবুল কাশেম, আইসিটি কর্মকর্তা শোয়েব আক্তার ও বিআরডিবি কর্মকর্তা ওয়ারেস-সাত আল আমিন।
এরআগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারী সার্জন ডা. আব্দুল মজিদ উজ্জল। এসময় সফল গাভী খামারীদের পক্ষে বক্তব্য রাখেন তিশা বেগম। সভা শেষে গাভী, ষাড়, ছাগল, হাস-মোরগ পালনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ডেসিস/জেকে/২৮ নভেম্বর ২০২৫ইং

IT Factory Bangladesh