মন্ত্রীর নিকট বিশ্বনাথ প্রেসক্লাবের ভবন চাইলেন নুনু মিয়া
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির কাছে বিশ্বনাথ প্রেসক্লাবের জন্য ভবন চেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
রোববার (০৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের মাঠে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ আয়োজনে দেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দেওয়া গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি মন্ত্রীর কাছে এই দাবি জানান।
এর আগে পরিকল্পনামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ-সম্পাদক নবীন সোহেল, সহ-সভাপতি কামাল মুন্না, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, নির্বাহী সদস্য আশিক আলী, রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ডেসিস/জকে/০৬ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh