সিলেটে শত শিশুর কন্ঠে কালজয়ী সেই ভাষণ
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। স্বাধীনতার প্রায় ৫১বছর পর সিলেটে আবারও বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শত কন্ঠে উচ্ছারিত হলো। সোমবার (৭মার্চ ) সকালে সিলেটের জেলা প্রশাসক ভবনের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শত শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণের আয়োজন করা হয়।
শত কন্ঠে বলা হয় এবারের সংগ্রমা স্বাধীনতার সংগ্রমা। 'আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না'। বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে বন্ধবন্ধুর প্রিয় কোট পরে তার মতো করেই শিশুরা সমস্বরে গর্জে ওঠে- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পরিকল্পনায় এবং সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় আয়োজন করা হয় ১০০ শিশুদের অংশগ্রহণে এই ঐতিহাসিক ভাষণের।
এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ-সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেসিস/জকে/০৭ মার্চ২ ০২২ইং

IT Factory Bangladesh