সিলেটে জরুরী খাদ্য সহায়তা পেলেন আড়াই হাজার পরিবার
সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও বিশ্বনাথ উপজেলাসহ বৃহত্তর সিলেরট ২হাজার ৫০০ পরিবারের মধ্যে জরুরী খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সিলেটের উপশহর এবং বিশ্বনাথ উপজেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান, ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) ও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর আয়োজনে এক হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সিলেট উপশহরে আইডিয়ার নিজস্ব কার্যালয় থেকে সিলেট সিটি কর্পোরেশনের ২১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং টুলটিকর ও খাদিমপাড়া ইউনিয়নের মোট ৯০০ পরিবারকে ও বিশ্বনাথ উপজেলার শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তার উপহার বিতরণ করা হয়।
পুরো সপ্তাহে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে ২৫০০ পরিবারকে এই খাদ্য সহায়তার উপরহার পৌঁছে দেয়া হবে।
ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এর নির্বাহী পরিচালক নাজমুল হকের সভাপতিত্বে ও ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) নাজিম আহমেদের সঞ্চালনায় আইডিয়ার অফিসে সকাল ১০টায় জরুরী খাদ্য সহায়তা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম ও একাউন্টস অফিসার বাবলী মন্ডল।
এদিকে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট’র নির্বাহী পরিচালক আছাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে সিলেটের বিশ্বনাথ উপজেলার শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৩টায় জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, পৌরসভা সহায়তা কমিটির সদস্য জহুর আলী, সমাজসেবক তাজউল্লাহ, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, একাউন্টস অফিসার বাবলী মন্ডল, ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর ম্যানেজার (প্রোগ্রাম) ফাহমিদা সুলতানা তানিয়া।
অন্যদিকে গণসাক্ষরতা অভিযান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট এবং সুনামগঞ্জে কোভিড-১৯ এর আঘাতে ক্ষতিগ্রস্থ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আদিবাসী, ট্রান্সজেন্ডার, সংস্কৃতিকর্মী, বেদে, জেলে, বিধবা, তালাকপ্রাপ্ত, নারী প্রধান পরিবার, বস্তির বাসিন্দা, ভূমিহীন এবং প্রতিবন্ধী ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার উপহার পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং নাচোল, নওগাঁর বদলগাছী, নিয়ামতপুর, সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রায় ৭ হাজার ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৩ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং ১ লিটার তেল রয়েছে।
ডেসিস/জকে/১৪ মার্চ২ ০২২ইং

IT Factory Bangladesh