মোহাব্বত শেখসহ সিলেটে দুই প্রবাসী সংবর্ধিত
সিলেটে সংবর্ধিত হলেন ‘ডেইলি সিলেট সংবাদ ডট কম’র প্রকাশক, যুক্তরাজ্যের নরউইচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক সিলেটের বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোহাব্বত শেখ ও যুক্তরাজ্য প্রবাসী বুরাইয়া গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম।
রোববার (১৩ মার্চ) রাতে সিলেটের মদিনা মার্কেটস্থ একটি অভিযাত হোটেলে সিলেট ইয়াং স্টারের পক্ষ থেকে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান।
সংগঠনের সভাপতি সৌরভ সোহেলের সভাপতিতে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ডেইলি সিলেট সংবাদ ডট কম’র প্রকাশক, যুক্তরাজ্যের নরউইচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ।
সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট ইয়াং স্টারের উপদেষ্টা কমিউনিটি নেতা আঙ্গুর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এম. গয়াছ মিয়া, ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিলেট ইয়াং স্টারের উপদেষ্টা আকবর আলী, ছাতক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলা উদ্দিন, প্রবাসী নেতা আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী এওয়ার আহমদ, মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন ও আনহার মিয়া।
ডেসিস/জকে/ ১৪ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh