রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৩-১৬ ১১:৪৪:৫৬


দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে থালা-বাটি নিয়ে বিক্ষোভ

সয়াবিন তেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেটে থালা-বাটি নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল করেন।

থালা বাটি আর তেলের বোতল নিয়ে বের করা মিচিলটি নগরীর পৌর বিপণীস্থ ওয়ার্কাস পার্টি সিলেট জেলা কার্যালয়ের সামন থেকে শুরু হয়। এরপর সিলেট নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতবিাদকারীদের দাবি, নিত্য পণ্যের দাম কমানো এবং পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার। বিক্ষোভ পরবর্তি সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দার আলী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রতিনিয়ত দ্র্রব্যমূল্য বৃদ্ধিতে অসহায় হয়ে পড়েছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। করোনায় সাধারণ মানুষ দিশেহারা। তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ বড় অসহায় হয়ে পড়েছে।

সিলেট জলা কমিটির সাধারণ-সম্পাদক কমরেড ইন্দ্রাণী সেন সম্পার পরিচালনায় সমাশে আরও বক্তব্য রাখেন, জেলার সম্পাদক মন্ডলীর সদস্য দীনবন্ধু পাল, হিমাংশু মিত্র, জেলা সদস্য অজিত দেবনাথ, মুহিতোষ চৌধুরী প্রসাদ, আলমগীর হোসেন রুমেল, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক সালেহ আহমদ, শ্রমিকনেতা কাজী আলফাজ হোসেন, মাহিন উদ্দিন মঈন, জামাল হোসেন, নারী নেত্রী আখলিমা আক্তার ও তাসলিমা বেগম, বিজয় করিম, মিলন উরাও, শহীদ উদ্দিন, গোপাল উরাও।


ডেসিস/জেকে/ ১৬ মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code