রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

খেলা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৩-১৯ ০৫:২৭:৩৮


আগস্টে শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ

১৫তম আসরের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টি-২০ ফরম্যাটে আগামি ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের মূল আসরটি শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।

অক্টেবর-নভেম্বর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আছে। ওই আসরের আগে এশিয়া কাপ হওয়ায় এসিসি’র নিয়ম অনুযায়ী, টি-২০ ফরম্যাটে আসরটি মাঠে গড়াবে।

এবারের এশিয়া কাপে অংশ নেবে ৬টি দল। এর মধ্যে এশিয়ার টেস্ট খেলুড়ে ৫দল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও স্বাগতিক শ্রীলংকা সরাসরি আসরে অংশ নেবে। একটি দল বাছাইপর্ব থেকে আসবে। ওই বাছাইপর্ব মাঠে গড়াবে ২০ আগস্ট থেকে।

৪ দল ওই বাছাইপর্ব খেলবে। দলগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং। শ্রীলংকার ২০২০ এশিয়া কাপ আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আয়োজন সম্ভব হয়নি। দু’বার সূচি ঘোষণা করেও গেল বছর আসর মাঠে গড়ায়নি।

‘এসিসি’র বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে এবারের আসরটি শ্রীলংকা আয়োজন করবে। যেটা তাদের ২০২০ সালে করার কথা ছিল। চলতি বছরের এশিয়া কাপ হবে ২০২৩ সালে। ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপের আগে পাকিস্তান ওয়ানডে ফরম্যাটে ওই আসর আয়োজন করবে।

(সূত্র : সমকাল)


ডেসিস/জকে/ ১৯ মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code