রোজায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধে হস্তক্ষেপ করা হবেনা : হইকোর্ট
পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা বেআইনী দাবি করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) এই শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারি আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
শুনানিকালে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ বলেন, পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা সরকারের সিদ্ধান্ত। এ নিয়ে আমরা হস্তক্ষেপ করতে পারি না।
জানাগেছে, গত ২৭ মার্চ উচ্চ আদালতে রিট করেন ইউনুছ আলী আকন্দ। রিটে ২০ রমজান পযন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা নিয়ে চ্যালেঞ্জও করা হয়। আবেদনে বলা হয়, তাপমাত্রা বেড়ে যাওয়ায় সীমাহীন গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
এর আগে সব সময় পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই এই অবস্থায় স্কুল খোলা না রাখার নির্দেশনা চাওয়া হয়। এর আগে গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসে ক্লাস চলবে। সরাসরি শ্রেনী কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।
ডেসিস/জকে/৩০ মার্চ ২০২২ইং

IT Factory Bangladesh