রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-১৬ ০৬:১৬:২৯


১২বছর বয়সী যে কেউ টিকা নিতে পারবেন : স্বাস্থ্যমন্ত্রী

১২বছর বয়স হলে যে কেউ টিকা নিতে পারবেন। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা জন্ম নিবন্ধন না থাকলেও তারা টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার, ডায়ালাইসিস ও অক্সিজেন প্লান্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ মানুষদের এ পর্যন্ত টিকার আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ কোটির বেশি টিকা আমরা দিয়েছি।

এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১০ কোটিরও বেশি মানুষ। আমাদের হাতে ১০ কোটি ডোজ টিকা আছে, কিন্তু অনেকে টিকা নেননি এখনও।এ কারণে ১২ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে। মন্ত্রী বলেন, ডায়ালাইসিস নিয়ে কয়েক দিন আগে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এগুলো ভুল। যে সংবাদ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় তা প্রত্যাহার করা উচিত।


ডেসিস/জেকে/১৪ ফেব্রুয়ারি ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code