রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৪-০৬ ০৪:০৯:১০


সিলেটে শহরের পাঁচতলা ভবনে আগুন

সিলেটের চৌহাট্রা এলাকায় ‘দৌলতপুর স্কয়ার’ নামে পাঁচ তলা একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওই ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এরপর তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও ও সিভিল ডিফেন্স বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. দুলাল মিয়া জানান, দুপুর ২টারদিকে খবর পেয়ে তালতলা স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সম্পূর্ণ কাজ শেষ করার পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যেতে পারে। তবে, প্রাথমিকভাবে ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, ভবনটির নিচ তলা থেকে ৩য় তলা পর্যন্ত বেশ কয়েকটি ইলেকট্রনিক্স পণ্যের শোরোম রয়েছে। ৪র্থ ও ৫ম তলায় ভবনের মালিক পরিবার নিয়ে বসবাস করছেন। তাই যে কোন ইলেকট্রনিক্সের পণ্য বিদ্যুৎ লাইনে লাগানো থাকা থেকেও আগুন লাগতে পারে বলে জানান তিনি।


ডেসিস/কজকে/ ৬ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code