বিশ্বনাথে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
‘সবাই মিলে খেলা করি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ ও রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল হোসেন।
ডেসিস/জকে/ ৬ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh