সিলেটে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৫জন নিহত
বৈশাখের প্রথমদিন সিলেটে স্কুলছাত্রীসহ ৫জনের প্রাণহানী ঘটেছে। তাদের মধ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩জন এবং সুনামগঞ্জের শাল্লায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে ২জন এবং সকাল ৯টায় বানিয়াচংয়ে ৩জন নিহত হন।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলা সদরের তিন নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী মহল্লার আক্কেল আলীর ছেলে হোসাইন আহমেদ (১২), একই মহল্লার আব্দুর রহমানের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রুমা আক্তার (১২), খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের মুকুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খা (৭)।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বিষয়টি জানান, বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন, তবে বিস্তারিত তথ্যের জন্য খোঁজ নেওয়া হচ্ছে।
সুনামগঞ্জের শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে বাবা ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
ডেসিস/কজকে/১৪ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh