বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৪-১৯ ০৪:৫৮:৫৫


হবিগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

৩৪ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোররাতে চুনারুঘাটের ঝিকুয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দু’জনের একজন হলেন মীর দুলাল (৪২)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের মীর মো. দুলাই মিয়ার ছেলে ও হবিগঞ্জ জেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সাংগঠনিক সম্পাদক। অপরজন হলেন বিকাশ চন্দ্র সরকার।

এ বিষয়ে জেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক চৌধুরী মিছবাহ উল বারী লিটন জানান, আটক মীর দুলাল সুজন এর জেলা সাংগঠনিক সম্পাদক। দীর্ঘদিন আগে এ কমিটি করা হয়েছিল। এরইমধ্যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা ভেঙে দেওয়া হয়েছে। এখনও আর নতুন কোন কমিটি করা হয়নি।

শায়েস্তাগঞ্জ ওসি) অজয় চন্দ্র দেব বলেন, আটককৃত দুলাল ও বিকাশ ফেন্সিডিলের চালান নিয়ে চুনারুঘাটে প্রবেশের সময় পুলিশি অভিযানকালে গ্রেপ্তার হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বরেও জানান তিনি।


ডেসিস/জেকে/১৯ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code