রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৪-২৩ ০৭:৪৭:৩৬


জনবিচ্ছিন্ন সরকারের অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি : লুনা

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ‘মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা’ সাহেল সামাদের উদ্যোগে চাঁন্দভরাংস্থ তার গ্রামের বাড়িতে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান, ২০১২ সালের ২৩ এপ্রিল নিখোঁজ ইলিয়াসের সন্ধান দাবির আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জাকির, মনোয়ার ও সেলিমের আত্মার মাগফেরাত ও আহত সাহেল সামাদসহ সবার সুস্থতায় কামনায় এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।

বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার ফ্যাসিস্ট ও জনবিচ্ছিন্ন সরকার। একবার তারা বিনাভোটে আরেকবার আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে আমাদের উপর চেপে বসেছে। মানুষের ভোটের অধিকার হরণকারী এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। আর নির্বাচনে আমরা বিএনপিও যাবো না। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ইলিয়াস আলীকেও ফেরত পাবো না। এই বিশ্বাসটা ১০বছর পরে আমরা উপলব্ধি করেছি।

২০১২ সালের ২৩ এপ্রিল প্রসঙ্গে লুনা বলেন, ‘সেদিন যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন-ওই কর্মকান্ডের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হলে একটি স্বাধীন নিরপেক্ষ সরকার প্রয়োজন। একটি স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন, যার অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষ ভোট দিতে পারবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।

দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুজাউদ্দিন ধন মিয়ার সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খান। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন দশঘর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ আহমদ।

আলেচানা সভা শেষে দোয়া পরিচালনা করেন মিয়ার বাজার শাহচান্দ শাহকালু আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির কারিগর বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি তকদ্দুস আলী, সহসভাপতি নুর উদ্দিন আহমদ, সাদিক মিয়া, বেদার উদ্দিন চৌধুরী জন্টি, যুগ্ম সম্পাদক তজমুল আলী, বাদশা মিয়া, কবির উদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি আলী আকবর জাহেদ, ৮নং ওয়ার্ডের সভাপতি আফরাজ আলী, ৯নংওয়ার্ডের সভাপতি আবদুর রহিম লেভু মিয়া, বিএনপি নেতা রমজান আলী, সুরুক মিয়া, মালিক মিয়া, দুদু মিয়া, উপজেলা যুবদল নেতা আবদুল লতিফ, আবদুল হান্নান বাবুল, সাইদুর রহমান রাজু, জামাল আহমদ, কয়েছ, মামুন আহমদ কফি, সৌরভ আহমদ লাকী, ইউনিয়ন যুবদল নেতা ফয়জুল হক, সাদ মিয়া, আলতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শের আলী, সদস্য শিপন তালুকদার, সুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেইন আহমদ প্রবেল, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, রাসেল আহমদ, আখতার আহমদ, আবদুস সালাম জুনেদ, সদস্য আবদুল কাইয়ূম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ বকুল, সদস্য জাকির হোসেন ইমন, রায়হান, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিলোয়ার হোসেন, দশঘর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন মিয়া, যুগ্ম সম্পাদক রুমেন আহমদ, এহিয়া আহমদ, ছাত্রদল নেতা সাকিল আহমদ, ফরহাদ আহমদ, আলী আহমদ, সুয়েব আহমদ, কামরান আহমদ, শমসের মুবিন, সানুর আলী, সোহাগ আহমদ, মুন্না, জুবেল, তারেক, নুর গণি, কাইয়ূম, হাসান, জুয়েল, নবেল প্রমুখ।


ডেসিস/জেকে/২৩ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code