৮ কোটি ১৪ লাখ টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ৫
ময়মনসিংহের তারাকান্দায় ৮ কোটি ১৪ লাখ টাকার কোবরা সাপের বিষসহ ৫জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৫ এপ্রিল) র্যাব তাদেরকে তারাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
এরা হচ্ছে, বাদ্রাকান্দা গ্রামের খোরশিদ আলম ভুঁইয়া (৪৫), ভালকি নালপাড়া গ্রামের আব্দুল গফুর (৬১), হরিয়াতলা গ্রামের সিরাজুল ইসলাম (৫০), রাজ দারিকেল গ্রামের তরিকুল ইসলাম (১৯) এবং টেংগুলিয়াকান্দা গ্রামের রউফ মিয়া (৩৫)।
র্যাব জানায়, রোববার (২৪ এপ্রিল) র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিউকান্দা চৌরাস্তা ‘জালাল অ্যান্ড সন্স’ নামক একটি দোকানে অভিযান চালায়। এসময় সেখানে কোবরা সাপের বিষ ক্রয়-বিক্রয়কালে ৫জনকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব। এ সময় র্যাব তাদের কাছ থেকে ১ কেজি ৫৯২ গ্রাম সাপের বিষ উদ্ধার করে র্যাব। যার বাজারমূল্য ৮ কোটি ১৪ লাখ টাকা।
এ ঘটনায র্যাব-১৪ এর ওরারেন্ট অফিসার মো. ছানেয়ার বাদী হয়ে মামলা করেছেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেসিস/জেকে/২৫ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh