বিশ্বনাথে প্রবাসী চত্বরের উদ্বোধন
প্রবাসীদের সম্মানে সিলেটের ‘বিশ^নাথ-রামপাশা’ সড়কে নির্মিত প্রবাসী চত্বরের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। ওই চত্ত্বরে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মূদ্রাক্ষরের চিহ্ন।
প্রবাসী চত্ত্বর নামকরণ ও বিশ্বের বিভিন্ন দেশের মূদ্রাক্ষরের চিহ্নের ডিজাইন করেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস। তিনি বর্তমানে মালয়েশিয়ার দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে নবনির্মিত ওই চত্বরের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে চত্বরের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান। উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
এসময় উপজেলার দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী মেম্বার, গণফোরাম বিশ^নাথ শাখার সাবেক আহবায়ক নিজাম উদ্দিন, বিশ^নাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কোষাধ্যক্ষ আক্তার আহমদ সাহেদ, কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক কাজী জামাল উদ্দিন, রফিকুল ইসলাম জুবাযের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, নুর উদ্দিন, আব্বাস হোসেন ইমরান, আবুল কাশেম উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শহিদুর রহমান।
ডেসিস/জেকে/২৭ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh