বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৪-২৮ ০৬:০৩:৫১


বিশ্বনাথে ১৫০ প্রতিবন্ধী পরিবারকে ‘ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট’র খাদ্যসামগ্রী প্রদান

ঈদকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের ১৫০টি প্রতিবন্ধী পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট’।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা ও ৫০০গ্রাম গুড়া দুধ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। বক্তব্যে তিনি বলেন, ‘ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট’ প্রতিবন্ধীদের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। ‘ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট’র ট্রাস্টীদের মতো প্রতবিন্ধীদের সহযোগীতায় এগিয়ে আসতে সমাজের বিত্ত্ববানসহ আরও প্রবাসীদের প্রতি আহবান জানান তিনি।

আমতৈল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ইউপি সদস্য আবুল খায়েরের সভাপতিত্বে ও রামপাশা মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা আব্দুল হাই জিহাদী, ব্যবসায়ী সুহেল আহমদ, জমশেরপুর জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন ও সমাজসেবক মাওলানা সাইদুর রহমান।


ডেসিস/জেকে/২৮ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code