বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৪-২৯ ০৩:০১:০৬


প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিক্রি : ইউপি সদস্যসহ ২ নারী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে হতদরিদ্রদের প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের ৫০ কেজি ওজনের ৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী ইউপি সদস্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

এরা হচ্ছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ ও ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মনিরা বেগম ও লালঘাট গ্রামের আম্বিয়া বেগম।

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ ও ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মনিরা বেগম ভিজিএফের কার্ডধারীদের বিতরণের জন্য ৭ বস্তা চাল ইউনিয়ন পরিষদ থেকে নিলেও বিতরণ করেননি। উল্টো ইে ৭বস্তা চাল লালঘাট বাজারের এক চা দোকানী আম্বিয়া বেগমের কাছে বিক্রি করে দেন।

রাতে লালঘাট এলাকার ওই দোকানে চাল দেখতে পায় স্থানীয় লোকজন। এতে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার সকালে প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ইউপি সদস্য ও দোকান মালিক আম্বিয়া বেগমকে চালসহ আটক করেন।

এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. কাজি মাসুদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তূতি চলছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার।


ডেসিস/জেকে/২৯ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code