রোববার সিলেটে মুহিতকে শেষ শ্রদ্ধার পর দাফন করা হবে
আগামীকাল রোববার (১ মে) সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা। তার পরেই পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে এই কিংবদন্তীকে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার মুহিতের জানাজা ও দাফন-সংক্রান্ত বিষয়ে করণীয় নির্ধারণে জরুরী সভায় করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেৃতৃবন্দরা। জরুরী সভা শেষে গণমাধ্যমের কাছে এ বিষয়ে কথা বলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এসময় তিনি বলেন, শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সড়কপথে সিলেটের হাফিজ কমপ্লেক্সে তার মরদেহ আনা হবে। আর আগামিকাল রোববার (১ মে) দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
এরপর দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার রায়নগরের ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ডেসিস/জেকে/ ৩০ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh