বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-০৫ ১০:৩১:৪২


শুক্রবার থেকে উন্মোক্ত জাফলং : আটক ৫

সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র আগামীকাল শক্রবার থেকে ৭দিন উন্মোক্ত করা হয়েছে। তাই শক্রবার (৬ এপ্রিল) থেকে জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশে আর কোন টাকা লাগবে না।

পবিত্র ঈদুৃল ফিতরের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। জাফলং প্রবেশে টিকিট কাটা নিয়ে পর্যটকদের মারধরের ঘটনায় সমালোচনার মুখে বৃহস্পতিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ কথা জানান জেলা প্রশাসক মজিবর।

গণমাধ্যমকে তিনি জানান, ঈদ উপলক্ষে আগামিকাল শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাই ঈদের জন্য পুরো ৭ দিন আমরা জাফলংয়ের পর্যটন কেন্দ্র উন্মুক্ত করা দিয়েছি। আর ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশনাও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে টিকেট ক্রয়-বিক্রয় নিয়ে পর্যটকরদের সঙ্গে জাফলং পর্যটন কেন্দ্রের কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের কর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা কর্মীরা লাঠি-শোটা দিয়ে পর্যটকদের মরধর করেন। এসময় কয়েকজন নারীকেও লাঞ্ছিত করেন তারা।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে ৫ হামলাকারীকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে গোয়াইনঘাটের পন্ন্ গ্রামের লক্ষন চন্দ্র দাস, ইসলামপুরের সেলিম আহমদ, নয়াবস্তির সোহেল রানা, কালী নগরের নাজিম উদ্দিন এবং রাধানগরের জয়নাল আবেদিন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান জানান, পর্যটকদের ওই দলটি টিকিট ছাড়াই জাফলং এলাকায় ঢুকতে চাইলে টিকিট কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকদের সাথে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে স্বেচ্ছাসেবকরা পর্যটকদের উপর হামলা করে। যে কারণে ঘটনার দায় নিয়েই ৩ জন স্বেচ্ছাসেবককে বরখাস্থ করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া হামলার ঘটনার ভিডিওচিত্র দেখে হামলাকারীদের চিহ্নিত করে ৫ হামলাকারীকে তাৎক্ষনিকভাবে আটক করা হয়েছে। তিনি বলেন, পর্যটকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

আর জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মাঠে কাজ করছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।


ডেসিস/জেকে/০৫ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code