বুধবার বন্ধ থাকবে ব্যাংক লেনদেন
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) সমগ্র বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে।
এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ফলে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে।এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক।
তবে পরবর্তীতে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) নির্ধারণ করায় বাংলাদেশে ব্যাংকও এ তারিখ ব্যাংক বন্ধ থাকবে বলে জানায়।
ডেস্ক রিপোর্ট

IT Factory Bangladesh