বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-১০ ০৭:৩৯:২৮


সিলেটে বিদ্যুৎলাইনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শাটডাউন না করে সিলেটে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুজন মিয়া (৪০) নামের এক বিদ্যুৎলাইন শ্রমিক নিহত হয়েছেন। একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করিছিলেন তিনি। মঙ্গলবার (১০ মে) সকাল ১০টারদিকে সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

জানাগেছে, খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডের বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মন্ডল। এই প্রতিষ্ঠানের কাজের তদারকি করছেন ঠিকাদার সালাম। ওই ঠিকাদারের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ বলেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইনে মেরামত কাজ করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

পাওয়ার ডেভেলাপম্যান্ট বোর্ড (পিডিবি) সিলেট ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার জানান, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজ শুরু করেন। ফলে তিনি দুর্ঘটনার শিকার হন। তিনি বলেন, এ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।


ডেসিস/জকে/ ১০ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code