হবিগঞ্জে শহাজাহান হত্যা মামলায় অভিযুক্ত ৩ভাই ঢাকায় গ্রেপ্তার
হবিগঞ্জে শাহজাহান মিয়া (৪০) নামে এক যুবককে হত্যার অভিযোগে তার তিন ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তার হওয়া তিন ভাই হলেন, জয়নাল মিয়া (৩২), তার চাচাতো ভাই বিলাল মিয়া (২৮) ও আছকির মিয়া (২৮)।
মঙ্গলবার (১০ মে) মধ্যরাতে রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তারকৃত ৩জনকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
এর আগে গত শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। বুধবার (১১ মে) র্যাব-৯ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ৬ মে (শুক্রবার) দুপুর দেড়টায় হবিগঞ্জ সদর থানাধীন সুখচর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে শাহজাহান মিয়াকে আক্রমণ করা হয়। এ ঘটনায় আরো কয়েকজন গুরুতর আহত হন।
এরপর গত ৮মে ৫/৬জনকে অজ্ঞাতনামা রেখে ১৪ জনকে এজাহারনামীয় আসামি করে নিহতের স্ত্রী হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তারপর র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ এর একটি দল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে মামলার ১নং আসামি জয়নাল মিয়া ও ২ নং আসামি বিলাল মিয়াকে গ্রেপ্তার করে।
অপরদিকে, একই এলাকা থেকে একইদিন রাত আড়াইটায় র্যাবের আরেকটি দল একই সময়ে ৩নং আসামি আকছির মিয়াকে গ্রেপ্তার করে।
ডেসিস/জকে/ ১১ মে ২০২২ইং

IT Factory Bangladesh