বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-১১ ১০:২২:৪৩


৬ষ্ঠ শ্রেনীর ছাত্রকে বলাৎকার করে পালালেন শিক্ষক!

মৌলভীবাজারের কুলাউড়ায় মালিক মিয়া (২৪) নামের এক হুজুরের (গৃহশিক্ষক) পাশবিক নির্যাতনের শিকার হয়েছে ১২ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক মাদরাসা ছাত্র।

গুরুতর আহত ওই শিশু মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বলাৎকারের অভিযুক্ত শিক্ষক কুলাউড়ার পৃথিমপাশার বাসিন্দা।

মঙ্গলবার (১০ মে) রাতে পৃথিমপাশায় এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় নির্যাতিত শিশুর দিনমজুর রিকশাচালক বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। তবে, ঘটনার পর থেকে আরবি শিক্ষক মালিক মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একজন রিকশাচালক বাবার ছেলে নির্যাতিত শিশু দীর্ঘ ৬ মাস ধরে পাশের বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে ওই হুজুরের নিকট প্রাইভেট পড়তো। ওইদিন বাকি শিক্ষার্থীরা পড়তে না যাওয়ায় কৌশলে হুজুর ওই শিক্ষার্থীকে স্থানীয় একটি ইটভাটায় নিয়ে রাতের অন্ধকারে জোরপূর্বক বলাৎকার করেন।

ওই শিক্ষার্থীর মা জানান, প্রাইভেট পড়া থেকে তার ছেলে বাড়িতে দেরিতে ফিরে। তখন তাকে অসুস্থ ও তার পরিহিত প্যান্টে রক্ত দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনাটি খুলে বলে। এরপর রক্তাক্ত ছেলেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এরপর কুলাউড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আশংকাজনক অবস্থা দেখে মধ্যরাতে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এ ঘটনায় বুধবার (১১ মে) থানায় মামলা হয়েছে। গৃহশিক্ষক মালিক আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা যাচ্ছেনা। তবে, চেষ্টা অব্যাহত আছে।


ডেসিস/জকে/ ১১ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code