বিশ্বনাথে উচ্ছেদ করা হলো ১৪টি অবৈধ দোকানঘর
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার সামনে সরকারি জায়গায় গড়ে ওঠা ১৪টি অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৩টারদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ দোকান গুলো উচ্ছেদ করা হয়। ১৪টি দোকানের মধ্যে চটপটির দোকান৫টি, ফলের দোকান ৫টি, পানের দোকান ২টি, নার্সারী ১টি এবং চায়ের দোকান ১টি রয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার ওসি গাজী আতাউর রহমান, তদন্ত ওসি জাহিদুল ইসলামসহ একদল পুলিশ সদস্য তার সঙ্গে ছিলেন।
এপ্রসঙ্গে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, মাসিক আইন শৃঙ্খলা সভায় জনপ্রতিনিধিদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৪টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
ডেসিস/জকে/ ১২ মে ২০২২ইং

IT Factory Bangladesh