সিলেটে ট্রাক-হারভেস্টারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় ১৯ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম ফামি আহমদ (১৯)। সে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের টেনু মিয়ার ছেলে।
সোমবার (১৬ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, ওইদিন দুপুরে মিরপুর থেকে নবীগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে বিপরীত দিক থেকে আসা ধান কাটার মেশিন হারভেস্টারের সংঘর্ষে মেশিনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফাহিম মারা যান।
ডেসিস/জকে/ ১৬ মে ২০২২ইং

IT Factory Bangladesh