আত্মসমর্পনের পর এমপি সেলিম জেলহাজতে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পুরান ঢাকার বাসিন্দা হাজী সেলিমের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ মে) দুপুর ৩টা ১৩ মিনিটে আত্মসমর্পণ করে আদালতে জাবিন আবেদন করা হলে জামিন না মঞ্জুর করা হয়। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে হাজী সেলিমের পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ সংশ্লিষ্ট আদালতে ৩টি আবেদন জমা দিয়েছেন। আসামির আপিলের শর্তে জামিনের আবেদনসহ প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান (সিআইপি মর্যাদা) এবং কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দেশের উন্নতমানের হাসপাতালে বেটার ট্রিটমেন্ট প্রদানের আবেদন করা হয়।
আইনজীবী শ্রী প্রাণনাথ ৩টি আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। গত ১০ ফ্রেবুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
সূত্র : সমকাল
ডেসিস/জকে/ ২২ মে ২০২২ইং

IT Factory Bangladesh