মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-২৩ ০৯:৩২:২১


ওসমানী হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চাপায় বৃদ্ধ নিহত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে অ্যাম্বুলেন্স চাপায় আব্দুল মালিক (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে।

সিলেট ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে পার্কিং করার সময় আব্দুল মালিককে চাপা দেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স। সাথে সাথে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সমন্বয়ক ডা. কায়সার খোকন বলেন, আমাদের এখানে আসার আগেই আব্দুল মালিক মারা যান। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করেছে। তবে, তার চালক সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।


ডেসিস/জকে/ ২৩ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code