রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৫-২৫ ১১:৪৯:০০


৯কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

৯কেজি গাঁজাসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে হারুনুর রশীদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে চুনারুঘাট থানার কালিচংয়ের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। বুধবার (২৫ মে) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, মঙ্গলবার র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি মাদক বিরোধী অভিযান দল ৩ নাম্বার দেওড়গাছ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের রহমতাবাদ এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া হারুনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আইনে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।


ডেসিস/জেকে/২৫ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code