সিলেটে অবৈধভাবে চলছে ৩৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
সিলেটে অনুমোদন ছাড়াই চলছিল ৩৯টি ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার। এর মধ্যে সিলেট শহরেই রয়েছে ১৬ টি। আর বাকি ২৩টি সিলেটের বিভিন্ন উপজেলায় রয়েছে। নিয়ম নিতির তোয়াক্কা না করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসকল প্রতিষ্ঠান।
রোবার (২৯ মে) থেকে এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথমদিনের অভিযানে নগরে লাইসেন্স সংক্রান্ত ত্রুটির কারণে একটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও একটি ক্লিনিককে বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ ও সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিভিন্ন উপজেলা ও বিকেলে সিলেট শহরের রিকাবীবাজারের স্টেডিয়াম মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান চালান স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এসময় বিশ্বনাথের মা-মনি ও সন্ধানী নামে ২টি ডায়াগনেস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা হয়। দরগাগেইট এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় আশশেফা নামক একটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, সিলেটে নগরে ১৬ টি ও উপজেলা পর্যায়ে ২৩টি লাইসেন্স বিহীন এমন প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিকভাবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হবে। পর্যায়ক্রমে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অন্যান্য অনিয়ম বন্ধে অভিযান চলবে বলে জানাগেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, এসব ডায়গনস্টিক সেন্টারের গবেষনাগারে বিপুল পরিমান মেয়াদবিহীন ও মেয়াদোত্তীর্ণ রোগ নির্নয়ের সামগ্রী পান তারা।
ডেসিস/জকে/ ২৯ মে ২০২২ইং

IT Factory Bangladesh