বিশ্বনাথে বন্যার্তদের মধ্যে মৌলভী মফিজুর রহমান ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের বিশ্বনাথের বড়তলায় মৌলভী মফিজুর রহমান ট্রাস্টের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিকরণ করা হয়েছে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বড়তলার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হোসেন মুক্তারের অর্থায়নে তাদের মুরদেগানদের আত্মার মাগফিরা কমানায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল,ডাল, আলু, পেঁয়াজ, আটা, লবন ও চিড়া।
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে বড়তলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মেল হোসেন মুক্তারের বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
বক্তব্যে তিনি বলেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করার লক্ষেই মৌলভী মফিজুর রহমান ট্রাস্ট নামে পারিবারিকভাবে এই ট্রাস্ট গঠন করা হয়েছে। আশাকরি এই ট্রাস্ট বিশ্বনাথের আর্ত-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখতে সক্ষম হবে। আর সরকারে পাশপাপাশি আরও প্রবাসীরা যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন তাহলে দুস্থ মানুষদের দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হবে।
অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলুর সভাপতিত্বে ও সাংবাদিক শুকরান আহমেদ রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সিলেট এমএজি ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. মো. সামছুল ইসলাম মনজু, বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ হোসেন, সমাজসেবক আব্দুল মালিক ও ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, পূর্ব-বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন পূর্ব-বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক হাফিজ বদরুল হোসেন ফয়সল।
অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী দুয়ার ব্যাংকিং সিলেটের বিডিএক্স কামরুল ইসলাম, অলংকারী গ্রামের আক্তার হোসেন, বড়খুরমা গ্রামের আব্দুস সালাম, মুন্সিরগাঁও গ্রামের আবু সাহেদ চৌধুরী সুহিন।
ডেসিস/জকে/ ২জুন ২০২২ইং

IT Factory Bangladesh