রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-০৩ ১১:৪৫:০০


বিশ্বনাথে হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু, দাফন সম্পন্ন

প্রতিপক্ষের হামলায় আহত হওয়া সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পদাক গয়াছ মিয়া (৫৬) মারা গেছেন। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শুক্রবার (০৩ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর ছেলে।

এর আগে গত শনিবার (২৮ মে) রাতে পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন গয়াছ মিয়া। এরপর তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। এর টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার (০৩জুন) সকালে মারা যান তিনি।

এদিকে তার মৃত্যুর আগেরিদিন বৃহস্পতিবার (০২জুন) রাতে হামলার ঘটানর বর্ণনা দিয়ে মামলা করেন রিহত গয়াছের ছেলে মাজেদ আহমদ (২৩)। মামলায় প্রধান আসামি করা হয় একই গ্রামের বাসিন্দা অপর আওয়ামী লীগ নেতা মাসুক মিয়াকে (৫৬)। এছাড়া ওই মামলায় মাসুক মিয়াসহ ২০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮জনকে, (মামলা নং ২)।

অপরদিকে শুক্রবার রাত সাড়ে ৭টায় পীরের বাজার সংলগ্ন ঈদগাহে নিহত আওয়ামী লীগ নেতা গয়াছ মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজের আগে স্মৃতিচারণসহ আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া এবং দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মিয়া।

এব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করতে আবেদন করা হবে। 

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ  (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।


ডেসিস/জেকে/০৩জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code