বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-০৪ ০৮:২৪:০৮


আ’লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি মাসুক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ গয়াছ মিয়া (৫৫) হত্যা মামলার প্রধান আসামি মাসুক মিয়াক (৫৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার (০৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মাসুক মিয়া দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বরুনী গ্রামের বাসিন্দা।

এর আগে এর আগে গত শনিবার (২৮ মে) রাতে স্থানীয় পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলায় আহত হন গয়াছ মিয়া। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা।

এরপর প্রায় টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা যান তিনি। বরুনী গ্রামের বাসিন্দা নিহত গয়াছ মিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন।

মারা যাবার আগেরদিন হামলার ঘটনার বর্ণনা দিয়ে গত বৃহস্পতিবার (২ জুন) বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে মাজেদ আহমদ, (মামলা নং-২)। মামলায় একই গ্রামের বাসিন্দা প্রতিপক্ষের মাসুক মিয়াকে প্রধান আসামিসহ ২০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি রাখা হয় আরও ৮জনকে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।


ডেসিস/জকে/ ০৪ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code