মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-০৬ ০৮:৩৭:৫২


সিলেটে টিলা ধ্বসে একই পরিবারের ৪জন নিহত

সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের সাতজমি এলাকায় টিলা ধ্বসে একই পরিবারের ৪জন নিহত এবং আরও ৫জন আহত হয়েছেন। সোমবার (৬জুন) ভোর রাতে ঝড়ের সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্ব সাতজমি গ্রামের জুবের আহমদ (৩৫), তার স্ত্রী মোছা সুমি বেগম (২৬), ছেলে সাফি আহমদ (৫) এবং জুবেরের ভাবী (বড়ভাইয়ের স্ত্রী) শামীম আরা বেগম (৪৬)।

এ ঘটনায় আহত হয়েছেন জুবেরের বাবা আব্দুল করিমসহ পরিবারের আরও ৫সদস্য। স্থানীয়ভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সোমবার বিকেল ৩টায় চিকনাগুল শাহী ঈদগাঁহ মাঠে জানাযার নামাজ শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেছেন মাওলানা রফিক আহমদ। এতে স্থানীয় চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থি ছিলেন।

অন্যদিকে উপজেলা প্রশসাসনের পক্ষ থেকে নিহতদের দাফনে ২০ হাজার টাকা করে এবং আহতদের চিকিৎসায় ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। এছাড়া ওই পরবিারের জীবীতদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।


ডেসিস/জকে/ ০৬জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code