রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-০৭ ০৬:৫৫:১১


বিশ্বনাথে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক মতবিনিময়

সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম এবং সমাজভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মাল্টি পারপাস হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

আর ‘মানুষের জন্যে ফাউন্ডেশন’ এবং ‘এফসিডিও’র অর্থায়নে এ মতবিনিময় সভাটি বাস্তবায়ন করেছে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও মানুষ। তারা সমাজের বুঝা নয়। সকল প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সমাজের সকল শ্রেনী পেশার সনচেতন জনসাধারণকে এগিয়ে আসতে হবে। যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও চাকুরী করার সুযোগ করে দিতে হবে।

উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি নবী হোসেনের সভাপতিত্বে ও সিআরপির বিভাগীয় প্রকল্প কর্মকর্তা গিয়াস উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ‘সিআরপি’র প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা তানভীর আহমেদ, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, আব্বাস হোসেন ইমরান ও সংগঠক শফিক আহমদ পিয়ার।

এসময় নানা প্রতিবন্ধকতাসহ আরও বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কামাল হোসেন, কোষাধ্যক্ষ হালিমা বেগম, সিআরপির সুবিধাভোগী প্রতিবন্ধী গোলাম রাব্বানী ও শাহিন আহমদ।

মতবিনময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, সাংবাদিক নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম সফিক, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জুহিনা বেগম, যুগ্ম সম্পাদক জাহেদা আক্তার, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন বেগম, নির্বাহী সদস্য প্রিয়া বেগম, পিংকু দেব প্রমুখ।


ডেসিস/জকে/০৭জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code