বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-১০ ১১:২৪:৪৭


বিশ্বনাথে আ’লীগ নেতা গয়াছ হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ গয়াছ মিয়া (৫৫) হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১০জুন) বিকেলে পীরের বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

বাসউসী গ্রামের শিক্ষক নোমান উদ্দিনের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহান আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সহসভাপতি তজম্মুল আলী, তৈমুছ আলী, ইলিয়াস মিয়া, প্রবাসী আওয়ামী লীগ নেতা টুনু মিয়া, ব্যবসায়ী সুন্দর আলী, ইউপি সদস্য তাজুল ইসলাম, যুবলীগ নেতা হাজী কামাল, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক সুকত আলী, নিহত গয়াছ মিয়ার ছোট ভাই শেখ জসিম উদ্দিন ও ভাতিজা শেখ সেবুল আহমদ

জানাগেছে, গত ২৮ মে শনিবার রাতে পীরের বাজার থেকে বরুনী গ্রামের নিজ বাড়িতে যাবার পথে প্রতিপক্ষের হামলায় আহত হন আওয়ামী লীগ নেতা গয়াছ মিয়া। এর ৬দিনের মাথায় গত ৩মে শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরদিন শনিবার মামলার প্রধান আসামি একই গ্রামের বাসিন্দা অপর আওয়ামী লীগ নেতা মাসুক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আর মারা যাবার আগেরদিন ২জুন রাতে ২০জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে মাজেদ আহমদ, (মামলা নং-২)।


ডেসিস/জেকে/১০ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code