রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-১১ ০৮:৫৫:২৯


বিশ্বনাথ আ’লীগের সভাপতি পংকি-খান আর নেই, কাল জানাযা

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান আর নেই। শনিবার (১১ জুন) সন্ধ্যা ৭টারদিকে সিলেটের আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইন্নালিল্লাহি.....রাউজন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পৌর শহরের জাহারগাঁওয়ের বাসিন্দা পংকি খান মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে, ২ভাই, ৩বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রতিদিনই একবার হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজখবর নিতেন তিনি। তাই শনিবারও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে সঙ্গে নিয়ে মাউন্ট এডোরা হাসপাতালে পংকি খানকে দেখতে গিয়েছিলেন তিনি।

এরপর বিকেলে পংকি খানের শারীরীক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ারও পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  এর ৮/১০দিন আগে বার্ধক্যজনিত কারণে তাকে আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান শফিক চৌধুরী।

পংকি খানের ছেলে-মেয়েরা যুক্তরাজ্যে বসবাস করছেন জানিয়ে শফিক চৌধুরী বলেন, রোববার (১২জুন) দুপুর আড়াইটায় বিশ্বনাথ পুরনা বাজারের ফাদিল মাদ্রাসা মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযার নামজে অংশ গ্রহণের জন্য সর্বস্থরের মানুষের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

এদিকে পংকি খানের সুস্থতার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেয়া ও মিলাদ পড়িয়েছেন। শনিবার (১১ জুন) বাদ মাগরিব বিশ^নাথ পৌর শহরের জামেয়া মাদানীয়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানাগেছে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী পংকি খান রাজনীতি, ব্যবসা ও সমাজসেবার পাশাপাশি বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।

পংকি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সুহেলসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।


ডেসিস/জকে/ ১১ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code